বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল পরলোক গমন করেছে। ভারতের স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মুম্বাইয়ের ওয়াকহার্ট হাসপাতালে কিংবদন্তি এই নির্মাতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।